বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

গাজীপুরে মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা আজ থেকে শুরু হয়েছে।

রোববার (৭ জুলাই) সকালে জেলা শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুরের জেলা প্রশসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর ৫ আসনের এমপি আখতারুজ্জামান, মহানগর উপপুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান, মোঃ আজমত উল্লা খানসহ রথ সংশ্লিস্ট নেতৃবৃন্দ। রথযাত্রা উপলক্ষে আয়োজিত সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথ যাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।

image-24

এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী মঙ্গলবার (১৬ জুলাই) উল্টো রথ-যাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা।

রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নাগড়দোলাসহ নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানীরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। দেড়শো বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করে।

সর্বশেষ পাওয়া সংবাদ