বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

পঞ্চগড়ে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত

কর্পোরেট সংবাদ ডেস্ক : পঞ্চগড়ে গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রোববার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত না থাকলেও কখনও হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত নামছে। এতে করে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। বৃষ্টির জন্য অনেকেই ছাতা নিয়ে বের হলেও অনেকে প্রয়োজনের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজছে। তবে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, তীব্র দাবদাহের পর জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এদিকে গত শনিবার (৬ জুলাই) থেকে রোববার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘণ্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বমোট গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ