বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শাহজাদপুরে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুরতে গিয়ে ভারী বৃষ্টি ও উজানের ঢলের পানিতে নৌকা ডুবে সজল (১৮) ও তন্ময় (১৯) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতরা একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকায় নৌকা নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) সবুজ রানা এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ জন বন্ধু মিলে নৌকা ভাড়া করে ঘুরতে বের হয়েছিল। এরপর রেশমবাড়ি যাওয়ার পথে জগুরদোলা এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় সজল ও তন্ময় নামের ছেলে দুটি পানিতে তলে নিখোঁজ হয়। বাকিরা সাঁতরে উপরে উঠে আসে। এরপর দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুঁজির পর ওই দুজনকে পাওয়া গেলেও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ