বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

যশোরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণ-সাতক্ষীরা বাসচাপায় আলমগীর হোসেন (৪২) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সাতক্ষীরা কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত আব্দুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন আলমগীর হোসেন। পরে কাজ শেষে শার্শা উপজেলা বাগআঁচড়া থেকে বাড়িতে ফিরছিলো। এসময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক স্থানে পৌছালে যশোর থেকে নাভারণ -সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার দাস জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।বাসের ড্রাইভার পলাতক রয়েছে।এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ