বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন জোরপুল চান্দাইকোনা জমজম হোটেলের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে র‍্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ আসাদ আলী (৫৫), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চিরইপাড়া গ্রামের মৃত আশিকুর আলীর ছেলে ও চয়ন তলা পাত্র (৪০), বগুড়া জেলার আদমদীঘি থানার কুন্ডকগ্রাম গ্রামের মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্র ছেলে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৭,৯৪৫/-টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ