বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কাজিপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ লাইন সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম রেজা নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এ-দুর্ঘটনা ঘটে। এরপর কাজিপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কাজিপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে থাকা কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত লাইন শ্রমিক উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে, চকপাড়া গ্রামের বাসিন্দা। এবং সেই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতের স্ত্রী স্বর্না খাতুন এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি’) মামলা দায়ের করেছেন। এ দুর্ঘটনায় আরেকজন কর্মীও আহত হয়েছেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ