বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বিপদসীমার ওপর দিয়ে মৌলভীবাজারের নদ-নদীর পানি

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলার তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে নদী তীরবর্তী লোকালয়ের তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার জেলার মনু, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রভাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, দুপুর ২টায় মনু নদীর পানি রেলওয়ে ব্রিজে বিপৎসীমার ১০ সেন্টিমিটার, চাঁদনীঘাট ব্রিজে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজের বিপৎসীমার ১৬৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেরপুর ব্রিজের বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার পাঁচটি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। তিন লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল নামার কারণে নদ-নদী ও হাওরের পানি আবারও বাড়ছে। কুলাউড়া ও জুড়ীর পানি হাকালুকি হাওরে গিয়ে পড়ে। কিন্তু হাওরের পানি ধীর গতিতে নামছে। ওই হাওরের পানি নামে কুশিয়ারা নদী দিয়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ