সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (২৮) নামের অপর আলমসাধুর চালক নিহত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে।

এর আগে সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়া নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে অপর আলমসাধুর চালক আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন (৪০)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন।

তিনি বলেন, আজ সকালে নিজ আলমসাধুতে মাছ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যায় উজ্জল হোসেন। সেখানে মাছ বিক্রি করে বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে জয়রামপুর চৌধুরী পাড়া নামকস্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি দ্রুতগতির আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়।

আলমগীর হোসেন আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রক্তাক্ত অবস্থায় দু’জনকে জরুরী বিভাগে নেয়া হয়। তাদের মধ্যে উজ্জল হোসেন নামের এক ব্যাক্তিকে মৃত অবস্থায় পেয়েছি এবং ইব্রাহিম হোসেন নামের আরেক জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ