শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ গাড়িচালক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করে আনা পন্যবাহী ট্রাকে অভিযান চালিয়েছে বিজিবি ও কাস্টমস। যৌথ এ অভিযানে ভারতীয় ট্রাকচালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার (১ জুলাই) রাতে বন্দরের ইয়ার্ড থেকে ট্রাকটি আটক করা হয়।

এ ঘটনায় গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করেছে প্রশাসন। সে বনগাঁর পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আর আই বি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় গাড়িটি সনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ