শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহি, সম্পাদক আবেদ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিডিনিউজ ও আজকের পত্রিকার প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টুডে প্রতিনিধি আবিদ হাসান আবেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ জুন) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে হরিরামপুর উপজেলা কনফারেন্স রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচ টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায়।

নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন-সহ সভাপতি পদে মো. রাকিবুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ, যুগ্ম সম্পাদক পদে মো. সাঈ-দৈনিক ঢাকা টাইমস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুল হক-দৈনিক আজকের কর্ণফুলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নুরুল আমিন- দৈনিক মতৃজগত, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম দৈনিক ভোরের ডাক ও দপ্তর সম্পাদক শামিম মোল্লা দৈনিক মানবকন্ঠ।

নির্বাচনে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বিএম খোরশেদ প্রধান নির্বাচন কমিশনার, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম ও বাংলা নিউজের প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু এবং সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ