শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বড় বোনের মৃত্যুর ১০ ঘন্টা পর মারা গেল ছোট ভাই

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কাথম-খালিগঞ্জ রোডে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বড় বোন যুথির মৃত্যুর দশঘন্টা পর বগুড়া শজিমেক হাসপাতালে রবিবার মধ্যরাতে মারা গেছে ছোট ভাই জিহাদ, এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো দুইজন।

শনিবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে কাথম- কালিগঞ্জ রোডে সড়াতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এতে একই পরিবারের তিনজনের মধ্যে যুথি বেগম (২০) নামে একজন নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত যুথি বেগমের ভাই মো: জিহাদ (১৭) ও তার মা জেসমিন বেগম (৪৫) গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিসের সহায়তায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বড় বোন যুথির মৃত্যুর দশঘন্টা পর রবিবার মধ্যরাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই জিহাদের মৃত্যু হয়। সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুথি ও জাহিদ মারা গেলেও অলৌকিক ভাবে সুস্থ রয়েছে যুথির তিন দিনের সন্তান। এ ঘটনায় নেমে এসেছে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া।

জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, সড়ক দুর্ঘটনায় প্রসূতিও প্রসূতির ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ