শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে নড়াইল-যশোর-মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন।

নিহত সুমন শেখ যশোর বাঘারপাড়া ইন্দ্রা গ্রামের মো:রাশেদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমন শেখ ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হন সুমন শেখ। পরে স্থানীয লোকজন দেখতে পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থালে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ