শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ফুটবল খেলা নিয়ে বিরোধ: তরুণের হাত-পায়ের রগ কাটল সন্ত্রাসীরা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে বেলাল হোসেন ওরফে সাকিব (২০) নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাচিহাটা গ্রামের হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আহত সাকিব একই গ্রামের হাওলাদার বাড়ির মুহম্মদ শহীদুল ইসলামের ছেলে। সে স্থানীয় সুলতানপুর স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার কাচিহাটা গ্রামের মো.তামিম (১৯) মো.জাকির হোসেন (১৮) ও সাকিব (২০) সহ অজ্ঞাতনামা কয়েকজন একই গ্রামের শাহাদাত হোসেন সাপিম (২০) নামে এক তরুণকে গুলি করে বলে অভিযোগ করেন তারেক ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে সাপিম অনুসারী তারেক বাহিনীর প্রধান তারেক ও শান্তসহ ১০-১২জন সাকিবের বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা সাকিবকে বাথরুম থেকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাপিম ও তারেকের মুঠোফোনে কল দেওয়া হলে ফোন ব্যস্ত পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ