শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

শার্শায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৮ জুন)বেলা ৩ টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় সুধীবৃন্দ।

প্রথমদিনের খেলায় ২টি শিপ্টে অংশগ্রহণ করেন উলাশী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কায়বা ইউনিয়ন ফুটবল একাদশ ও ডিহি ফুটবল একাদশ বনাম পুটখালী ফুটবল একাদশ।

সর্বশেষ পাওয়া সংবাদ