শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় ট্রাক থেকে ছিটকে পড়ে মোরসালিন (২০) নামে চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

শনিবার (২৯ জুন)। ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন চাঁপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মো. তাজউল ইসলামের ছেলে।’

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) এম.এ ওয়াদুদ বলেন, ভোররাতে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে লেন ছেড়ে ডান পার্শ্বে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ধারণা করছি চালক হয়ত ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ