শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

আদমদীঘিতে মসজিদের সামনে নৈশ প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে রক্তাক্ত অবস্থায় কায়ছার প্রামাণিক (৭১) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মসজিদের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কায়ছার ওই গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে কায়সার প্রামাণিক মসজিদের পাশে একটি পুকুরের নৈশ প্রহরীর কাজ করতেন। প্রতিদিন রাতে কাজ শেষ করে ভোর বেলা বাড়িতে ফিরেন তিনি। সেদিন আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার ফজরের নামাজের ওয়াক্ত হলে মসজিদে যান মুসল্লীরা। পথেমধ্যে রাস্তায় রক্তাক্ত অবস্থায় কায়ছারের মৃতদেহ পড়ে থাকেন দেখেন মুসল্লীরা। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু কি ভাবে হয়েছে এর কারন এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে।

আরও পড়ুন:

বগুড়ায় চলন্ত ট্রেনের ছাদে গোখরা সাপ!

বগুড়ার শেরপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড

সর্বশেষ পাওয়া সংবাদ