শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

সাতক্ষীরা পৌরসভার বদ্দীপুর কলোনীতে স্বাস্থ্য সেবা ক্যাম্প

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার বদ্দীপুর কলোনীর দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। বৃহস্প‌তিবার (২৭ জুন) বেসরকারি গ‌বেষণা সংস্থা বার‌সি‌ক এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বার‌সি‌ক সাতক্ষীরা রি‌সোর্স সেন্টা‌রের সহ‌যোগী প্রোগ্রাম অ‌ফিসার গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, ক‌মিউনি‌টি ফ্যসাসিসিলিটর লি‌পিকা গাইন, শিক্ষা, সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌মের সদস্য নিরব, ফ‌রিদ, তামান্না পারভীন, ইয়া‌সিন আরাফাত, মা‌হি, তা‌মিম হো‌সেন প্রমুখ।

ক্যাম্পে ব্যবস্থাপত্রের পাশাপাশি শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা নিতে এসে কলোনীর বাসিন্দা জাহানারা বেগম বলেন, আমা‌দের এলাকার অ‌ধিকাংশ মানুষই দ‌রিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখা‌তে পা‌রেন না। বি‌শেষ ক‌রে ম‌হিলারা চিকিৎসাসেবা বঞ্চিত হয়। এই ক‌্যাম্প আমা‌দের অ‌নেক উপকা‌রে আস‌বে।

image-72

সর্বশেষ পাওয়া সংবাদ