সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

ঝিকরগাছায় ৭০ বোতল ফেন্সিডিল ও এক ইজিবাইকসহ গ্রেফতার ২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ঝিকরগাছা থানার পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল ও ১টি ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে৷

মঙ্গলবার ২৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারস্থ সজন হোসেন (২৫), পিতা-মাইফিজুল ইসলাম, সাং-জামালপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর এর চায়ের দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী ইজিবাইক চালক ১। মোঃ আমিনুর রহমান (৪৭), পিতা-মৃত উজির আলী, মাতা-মোছাঃ শহর বানু, সাং-মোহাম্মদপুর, ২। সেরেস্তালি (৪২), পিতা-আকবর আলী, সাং-মাগুরা (ধুনচি পাড়া), উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে ৭০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন।

ঝিকরগাছার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন এ সংক্রান্তে ঝিকরগাছা থানার মামলা নং-২৮, তারিখ- ২৫/০৬/২০২৪ খ্রি, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ) /৩৮ রুজু করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ