শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর নিজের গলায় ও পেটে কোপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২৫ জুন) ভোর পাঁটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম ছায়াদ মিয়া (৫২)। তিনি একই উপজেলার জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তার ওরফে ছাত্তার মেম্বারের ছেলে। ছায়াদ কামারগাঁও গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। গত এক বছর যাবত তিনি মানষিক রোগে ভোগছিলেন।

জানা যায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বটি দা দিয়ে তিনি তার স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী শাহনাজ আক্তার পলিকে (৩৫) কানে এবং পেটে কুপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে ছায়াদ মিয়া নিজেই বটি দা দিয়ে নিজের পেটে এবং গলায় আঘাত করে মৃত্যুবরণ করে।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পলিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শাহনাজ আক্তার পলি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, ঘটনায় ব্যবহৃত দা টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ বিষযে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ