শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা

‘কর্পোরেট সংবাদ ডেস্ক : আমরা ক্লাস্টার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ’- এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে লীড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

এতেপ্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা। সোনালী ব্যাংক গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. শামীম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান , অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) এস. এম. ইস্রাফিল হোসেন, রূপালী ব্যাংক গোপালগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানেজার ডিজিএম মো. ফরহাদ হোসেন খান ও বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মুহাম্মদ মোমিনুল ইসলাম ।

জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যাবস্থাপক এজিএম মেহেদী মাহমুদ মোল্লার সঞ্চালনায় এই কর্মশালায় উপস্থিত ছিলেনসোনালী ব্য্ংাক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ইউসিব গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক ফজলুল হক মুকুল, উদ্যোক্তা তানিয়া রানী কর্মকার, রোক্সনা বেগম, মাকসুদা বেগম, শিমুল বেগম ও শারমিন নাহার বেগম।

কর্মশালায় গোপালগঞ্জের ৩০ টি ব্য্ংাকের ব্যাস্থাপক, কর্মকর্তা ও ৫০ জন উদ্যোক্তা অংশ নেন। পরে ১০ উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ঋনের ৫০ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা ।

সর্বশেষ পাওয়া সংবাদ