সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

ঝিনাইদহে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রোববার দিনব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত এ ভ্রাম্যমাণ আদালতে ওই সড়কে চলাচল কারী যানবাহণে অভিযান চালানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা, বিআরটিএ’র ইন্সপেক্টর প্রকৌশলী এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। দিনভর অভিযানে নানা অনিয়মের অভিযোগে ১২টি যানবাহনে মামলা দিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চালকদের নানা বিষয়ে সতর্ক করা হয়।

আরও পড়ুন:

শৈলকুপায় ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

▐ সর্বশেষ পাওয়া সংবাদ