সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

জয়পুরহাটে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রোববার সকালে র‌্যালী , আলোচনা, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ জয়পুরহাট জেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির আয়োজন করে।

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা শাখা দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট । আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখর মজুমদার, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, নন্দলাল পার্শী প্রমূখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ