শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় অটোভ্যানের সঙ্গে হাইজের সংঘর্ষে ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অটোভ্যানের সঙ্গে হাইজের সংঘর্ষে অটোভ্যানচালক মাহমুদুল হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার (২৩ জুন’) দুপুর ১২ টায় বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তর পাড়া গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজারের সামনে হাইজের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হন ও ভ্যানে থাকা একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে দ্রুত হসপিটালে পাঠানো হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়াদিন রয়েছে। এ সময় দুর্ঘটনায় কবলিত হাইজ জব্দ করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ