শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বালুবাহি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’

রবিবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটের সামনে এঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পার হচ্ছি। এসময় শহর থেকে দ্রুগতিতে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি যার নম্বর সিরাজগঞ্জ-ড-১১-০৪১৭ জব্দ করে। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

তিনি আরও জানান, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তার নাম মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনও পাওয়া যায়নি।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ