রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে। ঘটনার পর নিহতদের লাশ ঘটনাস্থল থেকে নিজ নিজ পরিবার নিয়ে গেছে।

নিহতরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী। রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রত্না ঈদের পর বাবার বাড়ীতে বেড়াতে ছিলেন। সকালে তিনি তার খালাকে গাড়ীতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়ক থেকে প্রায় ৫ ফুট দুরে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ঢাকাগামী কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের লাশ নিয়ে বাড়ি চলে যাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে গেছে। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ