শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে বর আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে প্রথম বিয়ে গোপন করে জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে এসে আটক হলেন বর সোমেল হোসেন মজুমদার(৪১)। অভিযুক্ত বর চাঁদপুর জেলার সদর উপজেলার মাদ্রাসা রোড এলাকার নেহাল হোসেন মজুমদারের ছেলে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২২ জুন) দুপুরে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থী গত ৬ মাস আগে ঢাকার একটি অনলাইন শপিং সেন্টারে চাকুরির ইন্টারভিউ দেয়ার সময় সোমেলের সাথে পরিচয় হয়। পরবর্তীতে সোমেল মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ের পর ইতালি নিয়ে যাবে এমন প্রলোভন দেন তিনি। এতে রাজি হলে মেয়ের বাড়ি আসা যাওয়া শুরু হয় তার। এরই মধ্যে বিয়ের দিন ধার্য্য করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মেয়ের বাড়ি চলে অনুষ্ঠান। বিকালে ৪০ জন বর যাত্রী আসার কথা থাকলেও রাত ১০ টার দিকে বর তার পরিবারে ৩ সদস্য নিয়ে বিয়ে করতে আসে। বিষয়টি কনের পরিবারের লোকজনের সন্দেহ হলে জিঞ্জাসাবাদে তিনি প্রথম বিয়ে ও প্রতারণার কথা স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত না থাকায় অন্যদের ছেড়ে দেয়া হয়েছে। প্রতারক বরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ