মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
সারাদেশ

বগুড়ায় করতোয়া নদী থেকে হাতের দুইটি কাটা কবজি উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মোঃ রেদওয়ানুল ইসলাম জানান, মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রীজ ও লোহার ব্রীজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।

তিনি আরো জানান, কবজি দুটি কোন এক নারীর। কে-বা-কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

সেতু ভেঙে মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত

সর্বশেষ পাওয়া সংবাদ