সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

সিলেটে আরো ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, জেলা-উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি : সিলেটে আরোও ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময় যত গড়াচ্ছে উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটে ও সুনামগঞ্জ সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল আরো ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। সিলেটে ৭ লাখ মানুষ পানি বন্ধীয় হয়ে পড়েছেন।

এদিকে সুনামগঞ্জ জেলায় অন্তত ২০০ গ্রামের মানুষ নতুন করে পানিবন্দী। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা থেকে অবনতির দিকে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনো তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কুশিয়ারা, সারি ও সারি গোয়াইন নদীর পানিও বিপৎসীমার উপরে বইছে। মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত সিলেটে ১ হাজার ৩২৩টি গ্রাম প্লাবিত হয়ে ৬ লাখ ৭৫ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরের ২১টি ওয়ার্ডে গ্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী। সুুনামগঞ্জে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার ও সিলেটে ২ হাজার ৮শ মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে, সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিশ্বনাথ উপজেলায় ত্রাণ বিতরণ করেছে প্রশাসন।

এদিকে, সিলেট বিভাগে আরো ১০ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটে পানি বাড়ার সাথে সাথে ইতোমধ্যে জেলা শহরের সাথে উপজেলার শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ