শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুদুর ছেলে শরীফ ও শফিকুল ইসলামের ছেলে রোমান। তারা ওই এলাকারই বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

স্থানীয়রা জানান, ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন এলাকার গলির মুখে পাশাপাশি রক্তাক্ত পড়ে রয়েছে শরিফ ও রোমানের মরদেহ। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের আরেক বন্ধু হোসেনকে।

নিহত শরীফের স্বজনরা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরিফকে ডেকে নেয়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন ১৫/২০ জনের একটি দল শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যায় শরীফ ও রোমান।

জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। হত্যার মোটিভ জানতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ