সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

নরসিংদীতে কলাক্ষেত থেকে অটো চালকের লাশ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাখেত থেকে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ইছমাইল নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসময় এ যুবকের মুখ বাধা ও কপালের এক পার্শ্ব থেতলে দেওয়া রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইছমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানিয়েছেন, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাখেত থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

ধারণা করা হচ্ছে,,মুখ বেধে হত্যার পর নিহত ব্যাক্তির কপাল থেতলে দিয়েছে ঘাতকরা। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায আনার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা