সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

মুন্সীগঞ্জে বিয়েবাড়িতে বরের বেশে এলেন ৭০ জন

অনলাইন ডেস্ক: বিয়ে মানেই নানা আয়োজন। এর মধ্যে আনন্দের একটি বিষয় হলো কনের বাড়িতে বড়পক্ষ এলে তাদের গেটে আটকে রেখে টাকা নেওয়া। ঠিক সেভাবেই বরযাত্রী আসছে এমন খবরে কনেপক্ষের লোকজন গেটে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলেন। তবে বরযাত্রীরা গেটে পৌঁছানোর পরই দেখা দেয় বিপত্তি। কাকে আটকাবেন তারা? বিয়ে একজনের কিন্তু কনের বাড়িতে বর সেজে হাজির হয়েছেন যে ৭০ জন!
শুক্রবার (৬ জানুয়ারি) এ ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি, বরং বিষয়টি বেশ আলোড়নই সৃষ্টি করেছে।

জানা গেছে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে সদর উপজেলার ধলাগাঁও এলাকার আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের আয়োজনকে স্মরণীয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।

বন্ধুর বিয়ের বরযাত্রী হিসেবে একই রকমের শেরওয়ানি-পাগড়ি পরে বর সেজে মোটরাসাইকেলের বহর নিয়ে কনের বাড়িতে হাজির হন ৭০ জন। গেট আটকে দাঁড়িয়ে থাকা কনেপক্ষ তাদের দেখে প্রথমে বিপাকে পড়েছিল। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক হন কনেপক্ষের অতিথিরাও।

পরে অবশ্য বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা