রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠান মালিককে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে ৪টি প্রতিষ্ঠান মালিককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় তিনি বলেন, সোমবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে বিভিন্ন হোটেল, ফার্মেসী, সার-বীজ-কীটনাশক, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিক্রি এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স অর্জুন হোটেলের মালিক অর্জুন সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অর্জুন হোটেল ৩ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে মেসার্স সাহা ট্রেডার্সের মালিক শওকত ইসলামকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই মিষ্টি তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় মেসার্স শ্যামল মিষ্টান্ন ভান্ডারের মালিক বিশ্বজিৎ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ওই প্রতিষ্ঠান ৩ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, নুডুলস ও অন্যান্য পণ্য বিক্রির অপরাধে মেসার্স সাহা সুইটস’র মালিক তারিক ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Imported from WordPress: image-69.png

এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সবাইকে সতর্ক করাসহ আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।
অভিযানে সার্বিক সহযোগীতা করেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন ও এসআই পলাশের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

Imported from WordPress: image-70.png

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা