রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

টেকনাফে ডাকাতদের হাতে ৪ কৃষক অপহরণের অভিযোগ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ডাকাতদের হাতে চার কৃষক অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৮ জানুয়ারি) ভোরে হ্নীলার লেচুয়াপ্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন অপহৃতদের স্বজনরা।

অপহৃত চারজন হলেন-লেচুয়াপ্রাং এলাকার আব্দুস সালাম, আব্দুর রহমান, মুহিবুল্লাহ ও আব্দুল হাকিম। তাঁরা সবাই কৃষি কাজ করে জীবিকা চালান বলে জানা গেছে।

অপহৃত আব্দুস সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, পাহাড়ের পাদদেশে তাঁদের ক্ষেতের জমি আছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই পাহাড়ি বন্যহাতি থেকে ক্ষেত রক্ষা করতে শনিবার (৭ জানুয়ারি) রাতে পাহাড়ে যায় তাঁরা চারজন। তবে প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফিরেননি। তিনি পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করছেন, তাঁর ভাইসহ চারজনকে অপহরণ করেছে ডাকাতরা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন,অপহরণের কথাশুনে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি,পুরো বিষয়টি পরে জানা যাবে।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গেল ডিসেম্বরেও টেকনাফ উপজেলা বাহারছড়া ইউপির জাহাজপুরা পাহাড়িছরায় মাছ শিকারে গেলে, সেখান থেকে কলেজ শিক্ষার্থীসহ আটজনকে অপহরণে করে নিয়ে যায় স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীরা। চারদিন পরে মোটা অংকের মুক্তিপণ দিয়েই ঘরে ফিরেছিল।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা