সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ৮টি ইটভাটায় জরিমানা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৮টি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গ করে ইটভাটা পরিচালনার দায়ে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা-৭ এর আলোকে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিপূরণ আরোপসহ জরিমানা আদায় করা হয়ঃ- পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গের কারণে আরোপিত ক্ষতিপূরণভূক্ত প্রতিষ্ঠানগুলো-

(১) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানে অবস্থিত মেসার্স রূপসী ব্রিক্স,সাং: মুবারকপুর;-৫০ হাজার টাকা জরিমানা।
(২) মেসার্স তিতাস ব্রিক্স,গ্রাম:গাজীপুর, কুলাউড়া,মৌলভীবাজার;-৫০ হাজার টাকা।
(৩) মেসার্স শাপলা ব্রিক ফিল্ড,গ্রাম:দক্ষিণ ভোয়াই,পোস্ট:রংগীরকুল,কুলাউড়া,মৌলভীবাজার;-৫০ হাজার টাকা।
(৪) মেসার্স কলিম উল্লাহ ব্রিক্‌স,লহরাজপুর, কুলাউড়া,মৌলভীবাজার;- ৫০ হাজার টাকা।
(৫) মেসার্স রাজ ব্রিক্স,সাং-পৃথিমপাশা,পো: কর্মধা,উপজেলা-কুলাউড়া,মৌলভীবাজার;-৫০ হাজার টাকা।
(৬) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের বাড়ইগাঁও গ্রামের মেসার্স উস্তোয়ার ব্রিকস লিমিটেড’কে ৫০ হাজার টাকা।
(৭) কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের কটারকোনার মেসার্স মনু ব্রিকস’কে
৫০ হাজার টাকা।
(৮) মেঘনা ব্রিকস (এমআর ব্রিক কোং লি), গ্রাম: বেলাগাঁও,পোস্ট:কুলাউড়া, মৌলভীবাজার;- ৫০ হাজার টাকা।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর নির্দেশে মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম স্বাক্ষরিত ৮টি ব্রিকস ফিল্ডকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গের অপরাধে সর্বমোট চার (৪) লক্ষ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ