শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

অটোরিক্সা উল্টে নারী আইনজীবীর মৃত্যু

তিমির বনিক,স্টাফ রিপোর্টার: সিলেটে সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার নাম ফারহানা বেগম। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য ইসরাফিল আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। এদিকে শুক্রবার রাত ১০টায় ফারহানা’র পিত্রালয় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন হাবিবনগর জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে নেয়া তথ্যানুযায়ী।

জানা গেছে, বৃহস্পতিবার আদালতের কাজ শেষে পিত্রালয় জগন্নাথপুরের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন ফারহানা বেগম। বিকেল ৪টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলাধীন চানভরাং এলাকায় যাওয়ার পর অটোরিক্সা টি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন ফারহানা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হলে শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ