সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

ঝিকরগাছা ওসির মানবিক প্রচেষ্টায় লাশ বহনের ভ্যান পেলো জাবেদ

বেনাপোল প্রতিনিধি : থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যার সমাধানেরঁ হলো যশোরের ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের একান্ত প্রচেষ্টায়। এলাকার ২৬জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেলো অসহায় জবেদ ফকির।

শুক্রবার দুপুরে থানা প্রাঙ্গণে প্রায় ৬০ হাজার টাকা ব্যায় করে জনসাধারণের লাশ পরিবহনের জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নত মানের ভ্যান গাড়ি ও ড্রেস তৈরী করে পুরন্দরপুর গ্রামের দবির মোড়লের ছেলে জবিদ ফকিরের হতে তুলে দিয়েছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, গ্রাম-গঞ্জ থেকে কোন মৃত ব্যক্তিকে থানায় বা পোস্টমর্টেমর জন্য আনতে হলে জরুরী ভিত্তিক একটা গাড়ির দরকার হয়। অনেক সময় দেখা যায় লাশ নিতে অনেক মানুষ ভয় পায়। যার জন্য আমার প্রচেষ্টা ও থানা এলাকার মহৎ মানুষের একান্ত সহযোগিতায় আজ আমরা সফল হয়েছি। পরবর্তীতে আমাদের আর লাশ পরিবহনের কোন সমস্যা থাকবে না। শুধুমাত্র চালককে অতিসামান্য পরিমাণ পারিশ্রমিক দিলেই হবে । আর কাউকে পরিবহন খরচ বহন করতে হবে না। এমন একটা কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমাদের দেখাদেখি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে বৃত্তবানেরাও দাঁড়াতে উৎসাহ পাবে বলে আমি মনেকরি।

এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই (নিঃ) আব্দুর রহমান, সুব্রত কুমার কুন্ডু, এএসআই (নিঃ) মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা, ইউনুছ আলী প্রমুখ।

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩ মাসের রেশন বিতরণ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ