সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হৃদয়বিদারক ‘সুইসাইড নোটে’ কিশোরী যা লিখলো

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর সুবিদবাজার নুরানী আবাসিক এলাকায় ১৩ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে হৃদয়বিদারক বেদনাদায়ক ‘সুইসাইড নোট’ লিখে গেছে সে। এই নোটটি পুলিশ উদ্ধার করেছে।

জানা গেছে, জান্নাত আরা শিপা নামের ওই কিশোরী নুরানী আবাসিক এলাকার ৫১/১০নং বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বিমানবন্দর থানার ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির। তিনি জানান, শিপার হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের লেখা মিলে গেছে। এখন নোটটি যাচাই করে দেখা হচ্ছে। সুইসাইড নোটের একেবারে ওপরের দিকে ইংরেজিতে লেখা আছে, ‘আই লাভ ইউ মাই ফ্যামেলি’।

এরপর শিপা কিছুটা সিলেটি আর কিছুটা শুদ্ধ ভাষার ব্যবহার করে নিজের কথাগুলো লিখেছে।

তার সুইসাইড নোটে লিখা ছিল : “আমি কারো কারণে মরছি না, আমি আমার নিজের কারণে মরছি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, তোমরা ভালো থাকো। আমার জন্য কেউ খুশি করতে পারছো না, আমি মরে গেলে সবাই শান্তি থাকবে। আমি তোমাদের পথের কাঁটা হয়েছি, আমি মরে গেলে তোমাদের আর কেউ মারবে না, ছিল্লাবে না। আমি মানুষ ভালো নয়। তোমরা সবাই আমাকে অনেক মায়া করেছো। খুব বেশি আশা ছিল আম্মাকে দেখার, আর তো দেখা হবে না। আমি মরে গেলে তোমাদের কাউকে পড়ানো লাগবে না, আমার কারণে তোমাদের কেউ শান্তি পাচ্ছো না। আমি তোমাদের কাউকে হাসতে দিচ্ছি না, তোমাদের সবার হাসিখুশি আমি কেড়ে নিয়েছি। আমি মরে গেলে তোমরা মনখুলে হেসো, শান্তিতে থেকো। তোমরা তোমাদের মাকে নিয়ে শান্তিতে থেকো। আপাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও।

আমি কোনো ছেলে কারণে এটা করছি না, সেই ছেলেও আমাকে অনেক বুঝিয়েছে, তোমরা তাকে কিছু বলো না। আমি তাকেও (সেই ছেলে) অনেক কাঁদিয়েছি। আব্বা তুমিও আমাকে মাফ করে দিও। আমি মরে গেলে তোমাদের কেউ অপমান করবে না। সবাই শান্তি পাবে। আমি মরে গেলে তাকে ফোন দিয়ে বলো, তাকে একটা কথা দিয়েছিলাম সেটা যেন রাখে। ভালো থেকো।”

এরপর নিচের দিকে এক প্রান্তে ‘আমি মরে গেলেও তোমাদের মনে হবে’ আর আরেক প্রান্তে ইংরেজিতে ‘আই মিস ইউ’ লিখা আছে।

সুইসাইড নোটে যে ছেলের কথা উল্লেখ করে গেছে শিপা, সেই ছেলে কে! তা নিশ্চিত হতে পারেনি পুলিশ এখন ও।

সর্বশেষ পাওয়া সংবাদ