মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের চার মাস - বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা সুন্দরা বিউটি এবার চট্টগ্রামের খুলশীতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বেনাপোল ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মুনতাজ আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুনতাজ আলী বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পুর্বপাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে।

যশোর ডিবিরওসি রুপম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ নুর ইসলামের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গঁজাসহ মুনতাজ আলীকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ  টাকা। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান । 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ