শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে কৃষকের ১ বিঘা জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরে এক কৃষকের ১ বিঘা জমির ধরন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক ভূপতিপুর গ্রামের আলতাফ মিয়া জানান, পার্শবর্তী উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে ১ বিঘা জমি লীজ নিয়ে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রি করেছেন। শুক্রবার সকালে আবারো লাউ তুলতে দিয়ে দেখেন তার জমির সকল লাউ গাছ কাটা। বৃহস্পতিবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছন তিনি। পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন কৃষক আলতাফ মিয়া।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ