রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো
সারাদেশ

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

মোহাম্মদ রিদুয়ান হাফিজ ,কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে ১ লক্ষ ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। 

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল  টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মোঃ শফিকের বসত ঘরের সামনে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মহিলাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেখানো মতে সর্বমোট ১ লক্ষ ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় জানায় তাদের পরিচয় হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলের ডেইলের মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে ওসিউর রহমান (৪৮) একই এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে ও মোঃ শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২) এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত আসামীদ্বয় স্বীকার করে। ধৃত ব্যক্তিরা জানায় যে, তারা ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে তাহাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো