রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পরিবার বলছে অন্যায়: - নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি
সারাদেশ

রাজনগরে ৬ জুয়ারী আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতদের বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদের আটক করে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে জুয়া খেলার আসর বসে। বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে আব্দুল কাদির পালিয়ে যায়।

পুলিশের অভিযানে আটককৃতরা হল- উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মো. রামিম মিয়া (২৮), মোস্তাাক আহমেদ (৫০), হোসাইন আহমেদ (৩৫), নাছমান মিয়া (৪০), জাহান আলী প্রকাশ ডালিমি (৪৫) ও একই ইউনিয়নের মালিকোনা গ্রামের আছকির মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা করে।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়ারিদের কোন ছাড় নেই। যেখানেই জুয়া চলবে সেখানেই অভিযান হবে। এরই অংশ হিসেবে এদের আদালতে হাজির করলে, আদালতের নির্দেশে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

পরিবার বলছে অন্যায়: নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি