শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চট্টগ্রামে ট্রাক চাপায় নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসদরের চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে।  

বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রিয়া রানী ঋষি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার বাসিন্দা। সে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় জনৈক মফিজের বাসায় ভাড়ায় থাকতো মা-বাবার সঙ্গে। পাশাপাশি বাঁশবাড়িয়া ইউনিয়নে একটি জুতা তৈরির কারখানায় মা ও বাবার সঙ্গে শ্রমিকের কাজ করতো।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন জানান, রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাইপাস এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক প্রিয়া রানী ঋষিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে কোনও মামলা করা হবে না বলে তারা জানিয়েছেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ