বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি, উদ্বোধন ১২ সেপ্টেম্বর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মোর্শেদ পুঁজিবাজারে পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিবিএ’র জরুরি বৈঠক ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
advertisement
সারাদেশ

বেনাপোলে ১৭ সোনার বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দেড় কোটি টাকার ১৭ টি সোনার সোনার বার(১ কেজি ৯৮৩ গ্রাম) সহ দুই সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর ) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটকরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান(২১)।এ সময় আরো দুুইজন পালিয়ে যায়। তার হলো, একই থানার বালুন্ডা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও জহির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (২৮)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটা সোনার চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়।

আটক সোনার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। আটককৃত সোনা ট্রেজারীতে জমা করা ও পাচারকারী দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ