বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
সারাদেশ

শিবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে অবৈধভাবে লালমাটির টিলা ও ফসলী জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। হামলায় আহত সাংবাদিক আলম খান দৈনিক নওরোজ পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি,শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য।

আহত আলম খান জানান, মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার কামরাবো গঙ্গাজলি ব্রিজের কাছে সংবাদ সংগ্রহ করে চলে যাওয়ার সময় কামরাবো গ্রামের জয়নালের ছেলে রনি (৩০) ও সুজাতপুর গ্রামের আবুল হাসেমের ছেলে লুৎফর (৪৮) এর নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন আমার ব্যবহৃত সিনজির গতিরোধ করে।আমি এর কারণ জানতে চাইলে তারা আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে।

আমি তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা আমার একটি ডিএসএলআর /হ্যান্ডি ক্যামেরা ছিনিয়ে নেয়।পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা এই বলে হুমকি দিয়ে চলে যায় যে এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে সাংবাদিক সাগর-রুনির মতো হত্যা করা হবে।

ঘটনার পর আহত সাংবাদিক শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিনিয়র সাংবাদিক আলম খানের উপর হামলায় শিবপুরের বিভিন্ন মহল ও ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন হামলার শিকার সাংবাদিক আলম খান।

সর্বশেষ পাওয়া সংবাদ