শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎস্পর্শে তায়্যিবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে পানিতে ডুবে হাফেজ আতিকুর রহমান (২২) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভূকশিমইল ও হাজীপুর ইউনিয়ন এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভূকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের খসরু মিয়ার মেয়ে তায়্যিবা সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, এদিন সকাল ১০টার দিকে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হাফেজ আতিকুর রহমান হাজীপুরের কটারকোনা হোসাইনিয়া মাদ্রাসার পুকুরে ডুবে মারা যায়। তিনি ওই মাদ্রাসায় অধ্যায়নরত ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ( ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসা ছাত্র আতিকুর রহমান মৃগী রোগী ছিলেন বলেও জানান ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ