শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

রায়পুরায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে একজন নিহত


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেন থেকে ছিটকে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আনুমানিক (৪৫) বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন।


মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা ২টায় উপজেলার পৌর শহরের শ্রীরামপুর মহিষমারা এলাকায় তিতাস কম্পিউটার আপ ট্রেনে কাটাপড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির দুটি মুঠোফোন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সেই ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত ওই ব্যক্তির মরদেহ রেল লাইনের পাশে পড়ে আছে। এ সময় তার পরনে ছিল নীল রঙয়ের শার্ট ও লুঙ্গি। ট্রেনে কাটা পড়ে শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের যাত্রী ছিলেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ট্রেনটি মেথিকান্দা স্টেশনের অদূরে শ্রীরামপুর মহিষমারা এলাকায় পৌঁছালে ছিটকে পড়ে যান তিনি। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ বিকাল ৪ টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।


নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির কাছ থেকে দুটি মুঠোফোন পাওয়া গেছে। একটি মুঠোফোনের কললিস্টে থাকা কয়েকটি নাম্বারে কল করে আমরা জানতে পেরেছি, নিহত ব্যক্তির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে। সেই সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এর পরও যদি পরিচয় শনাক্ত না হয়। তবে আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ