শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ক্যাম্প থেকে বিজিবি সদস্যের গুলিবৃদ্ধ মরদেহ উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর বিজিবি-১৭ ক্যাম্পে দায়িত্ব পালন কালীন সময়ে বিজিবি সদস্যের গুলিবৃদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর রাতে বিজিবি সদস্য ল্যান্স নায়েক মো. পারভেজ আলম (৩০) নামে এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভেজ নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের পুত্র।

সহকর্মীরা জানান, মঙ্গলবার ভোররাতের দিকে ইঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে যান তারা এ সময় দেখতে পান কর্মস্থলে দায়িত্ব পালন কালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন তিনি। তাকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মৃত ঘোষনা করেন।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ