সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
সারাদেশ

বজ্রপাতে সিরাজগঞ্জে ২ কৃষকের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।

নিহতরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ। তারা দুজনেই পেশায় কৃষক’।

সুমন কুমার দাস বলেন, মাঠে ধান কাটছিলেন এই দুই কৃষক। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন তারা। কিন্তু পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালেই রয়েছে’।

আরও পড়ুন:

বঙ্গোপসাগরে ভাসমান বিকল ট্রলার থেকে ১৯ জেলে উদ্ধার

তীব্র গরমে ফের বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

▐ সর্বশেষ পাওয়া সংবাদ