রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

যশোর সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের চৌগাছা থানার মাসিলা সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা মাসিলা সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল গদাধরপুর এলাকায় টহল চলাকালীন একজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থামতে বলা হলে উক্ত লোক দৌড়ে পালিয়ে যায়। বিজিবি টহলদল তৎক্ষনাৎ উক্ত লোককে ধাওয়া করলে লোকটির নিকট হতে একটি ছোট ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন:

শার্শায় অর্ধকোটি টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা উদ্ধার

তীব্র গরমে ফের বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সর্বশেষ পাওয়া সংবাদ