শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বঙ্গোপসাগরে ভাসমান বিকল ট্রলার থেকে ১৯ জেলে উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগরের সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, ইঞ্জিন বিকল হয়ে ট্রলারসহ ১৯ জেলে সাগরে ভাসমান রয়েছেন এমন তথ্য শুক্রবার কোস্টগার্ডকে জানায় পুলিশ। এরপর কোস্টগার্ড বঙ্গোপসাগরে জেলেদের উদ্ধারে কাজ শুরু করে। প্রথম দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার বলা হলেও শেষে ট্রলারে ভাসমান থাকা ১৯ জেলের খোঁজ মেলে গভীর সাগরের সেন্টমার্টিনে। তারপর কোস্টগার্ডের জাহাজ ১৯ জেলেকে শনিবার দুপুরে উদ্ধার করেছে।

তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের পরিচয় ও নাম জানা যায়নি। তাদের কূলে আনার পর বিস্তারিত জানানোর কথা বলেছে কোস্টগার্ড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ